ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে তরুণকে আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 2:30 PM

মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে তরুণকে আটক

মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে তরুণকে আটক

জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক তরুণকে বাঁচিয়েছে সাভার মডেল থানা পুলিশ। কিন্তু পরে মাকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে সাভারের ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস।

পুলিশ জানায়, ওই তরুণের সায়েম হাসান রাফি (১৭)। সে এসএসসি পরীক্ষার্থী। সে টাকা-পয়সার জন্য বেশ কিছুদিন ধরে মাকে মারধর করে আসছিল। মঙ্গলবার রাতে টাকা চাইলে মা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে মাকে ব্যাপক মারধর করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে ওই তরুণ আত্মহত্যার চেষ্টা করে।

এসময় স্থানীয়রা পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ দ্রুত ওই বাড়িতে গিয়ে আত্মহত্যা করতে যাওয়া ওই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে। পরে ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীরা জানান, এর আগেও ওই তরুণ সাত বার আত্মহত্যার চেষ্টা করেছিলো। বাবা-মা তাকে তখন বাঁচিয়েছিলেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status