ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ডিইউজে’র সভাপতি সোহেল, সম্পাদক আকতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 March, 2022, 8:57 PM

ডিইউজে’র সভাপতি সোহেল, সম্পাদক আকতার

ডিইউজে’র সভাপতি সোহেল, সম্পাদক আকতার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটিতে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল ভোটের ফলাফল ঘোষণা করেন।

এর আগে, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।

ডিইউজের নির্বাচনে তিনটি প্যানেল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এ তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরো ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status