ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 March, 2022, 8:41 PM

অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

পিরোজপুরের কাউখালীতে স্বামী হত্যায় স্ত্রী সালমা আক্তার ওরফে রিতা বেগমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামি লিটু হাওলাদারকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জহিরুল হক, ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল শিকদারের ছেলে আব্দুল মান্নানের সঙ্গে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের রিতার বিয়ে হয়। প্রথম দিকে রিতা তার শ্বশুরবাড়ি থাকলেও উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ করায় স্বামী আব্দুল মান্নানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন।

সেখানে থাকাকালীন একই উপজেলার নাঙ্গুলী গ্রামের লিটু হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ২০১৩ সালের ১৮ জুলাই রাত ১১টার দিকে রিতার স্বামী ঘুমিয়ে পড়লে লিটু রিতার ঘরে প্রবেশ করে। সেখানে রিতার সঙ্গে অনৈতিক সম্পর্ক চলাকালে সেটি দেখে ফেললে তারা লোহার রড দিয়ে আব্দুল মান্নানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status