ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 8:51 PM

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা

পছন্দ অনুসারে বেছে বেছে ক্রিকেট খেলে বিতর্কে জড়ানো সাকিব আল হাসানকে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল বিসিবি।

বৃহস্পতিবার চলতি বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই আছেন সাকিব।

গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৫ ক্রিকেটার এবারের চুক্তিতে জায়গা পাননি। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় ২১ জন তারকা ক্রিকেটারকে। বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার।

এবার টেস্টের চুক্তিতে আছেন ১৪ জন, ওয়ানডেতে ১০ জন আর টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১২ জন।


টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status