ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
তিন ধাপে দক্ষিণ আফ্রিকা যাবেন ক্রিকেটাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 1:13 PM

তিন ধাপে দক্ষিণ আফ্রিকা যাবেন ক্রিকেটাররা

তিন ধাপে দক্ষিণ আফ্রিকা যাবেন ক্রিকেটাররা

টেস্ট ও ওয়ানডে সিরিজ এবং প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশ্যে আলাদাভাবে তিন ধাপে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই তিন ধাপেই কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবেন ক্রিকেটাররা।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।

ওয়ানডে সিরিজ চলাকালে টেস্ট দল কেপটাউনে প্রস্তুতি ক্যাম্প করবে। সেই ক্যাম্পে থাকবেন স্কোয়াডের বাইরে থাকা আরো ৩ ক্রিকেটার। ১১ মার্চ ক্রিকেটারদের প্রথম দল কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল পৌনে এগারোটায় দেশ ছাড়বে।

দ্বিতীয় দল রাত এগারোটায় এবং পরদিন ১২ মার্চ সকাল পৌনে এগারোটায় ক্রিকেটারদের তৃতীয় গ্রুপ দেশ ছাড়বে। প্রথমটির মতো বাকি দুই দলও যথারীতি কাতার এয়ারলাইন্সে যাবেন।

একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status