ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এমপি এনামুল হকের সুস্থ্যতা কামনায় সহস্রাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 10:58 PM

এমপি এনামুল হকের সুস্থ্যতা কামনায় সহস্রাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত

এমপি এনামুল হকের সুস্থ্যতা কামনায় সহস্রাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্রুত সুস্থতা কামনায় উপজেলার সহস্রাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার বাদ মাগরিব মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ঢাকা এবং দিনাজপুরেও এমপি এনামুল হককে করোনা থেকে দ্রুত আরোগ্য কামনায় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার হাফেজিয়া মদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে এমপি এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে উপজেলা জুড়ে বিভিন্ন সংগঠন, প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status