ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বোনের বাড়ি যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো কিশোরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 8:23 PM

বোনের বাড়ি যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো কিশোরের

বোনের বাড়ি যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো কিশোরের

বাইসাইকেলে বোনের বাড়ি যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া ট্রাকের চাপায় তাহেদুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার মোঘলটুলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাহিদুল উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের তোজামের ছেলে।

স্থানীয়রা জানান, তাহিদুল বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে তার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে বগুড়ামুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পালনোর সময় চালকসহ ট্রাকটি আটক করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status