ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
কোহলির বিদায়ে আবেগঘন বার্তা রবি শাস্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 12:19 PM

কোহলির বিদায়ে আবেগঘন বার্তা রবি শাস্ত্রীর

কোহলির বিদায়ে আবেগঘন বার্তা রবি শাস্ত্রীর

বিরাট কোহলি টেস্ট দলের দায়িত্ব ছাড়তেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ২০১৪ সাল থেকে শাস্ত্রী-কোহলি জুটি ভারতীয় ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এই দুইজনের সময় টিম ইন্ডিয়া আইসিসি প্রতিযোগিতায় খালি হাতে ফিরলেও, ভারতে ও বিদেশে একাধিক টেস্ট সিরিজ ও সীমিত ওভারের সিরিজে জয়ের মুখ দেখেছে। তাই প্রিয় বিরাট কোহলির বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে গেলেন দলটির সাবেক কোচ।  

অধিনায়ক বিরাটকে এক আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়ে শাস্ত্রী লেখেন, বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবথেকে আগ্রাসী এবং সফলতম অধিনায়ক। এটা সত্যি বলতে আমার কাছে খুবই দুঃখের একটা দিন। কারণ এই ভারতীয় দলটা আমরা দুইজনে একত্রে তৈরি করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status