প্রথমবার ভোট দিতে এসে তৃতীয় লিঙ্গের মুসকানের উচ্ছ্বাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 January, 2022, 12:21 PM
প্রথমবার ভোট দিতে এসে তৃতীয় লিঙ্গের মুসকানের উচ্ছ্বাস
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনী এলাকার বাসিন্দা তৃতীয় লিঙ্গের মুসকান। তিনি নতুন ভোটার হওয়ার পর এবার জীবনে প্রথম ভোট দিতে এসেছেন।
ভোট দেওয়ার আগে উচ্ছ্বাস প্রকাশ করে মুসকান বলেন, ‘আমি ভোটার হওয়ার পর প্রথমবার ভোট দিতে এলাম। আমার খুব ভালো লাগছে। এখানকার ভোটের পরিবেশ খুব ভালো। ইভিএমে কীভাবে ভোট দিয়ে হয় তা শিখে এসেছি। আমি দোয়া করি, নৌকার জয় হোক। আমি আইভী আপাকে ভোট দেব।’ এ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ নগরজুড়েই। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই প্রার্থীর প্রতীক নৌকা ও হাতি।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে, নাকি পরিবর্তনের স্লোগান নিয়ে আসা তৈমূর আলম খন্দকারকে বেছে নেবেন ভোটাররা- তা জানতে এখন কেবল অপেক্ষা। তবে আগামী নগরপিতা যিনিই হোন না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছেন নগরবাসী।