ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঋষভের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সামনে বড় টার্গেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 8:54 PM

ঋষভের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সামনে বড় টার্গেট

ঋষভের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সামনে বড় টার্গেট

তৃতীয় দিনে দারুণ জমে উঠেছে কেপটাউন টেস্ট। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অল-আউট হওয়া ভারত স্বাগতিকদের টার্গেট দিয়েছে ২১২ রানের। ভারত প্রথম ইনিংসে করেছিল ২২৩ রান। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া সবাই বলতে গেলে ব্যর্থ। এই তরুণ উইকেটকিপার ব্যাটার আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

দিনের শুরুতে জনসনের বলে পিটারসেনের দারুণ ক্যাচে আউট হয়ে যান চেতেশ্বর পূজারা (৯)। অধিনায়ক বিরাট কোহলি ১৪৩ বল খেললেও ২৯ রানের বেশি করতে পারেননি। এই সুপারস্টারের সেঞ্চুরি খরা আরও দীর্ঘায়িত হলো। কোহলি আর লোকেশ রাহুল (১০) ছাড়া আর কেউ দুই অংক ছুঁতে পারেননি। এক্সট্রা থেকেই এসেছে ২৮ রান। ভারতের ৮ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।

একপ্রান্ত আগলে রেখে দারুণ লড়াইয়ে ঋষভ পন্থ ১৩৩ বলে ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ১৩৯ বলে ১০০* রানেই অপরাজিত থাকেন। ভারত অল-আউট হয়ে যায় ১৯৮ রানে। ১৯.৩ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মার্কো জনসন। তরুণ পেস তারকা কাগিসো রাবাদা ১৭ ওভার বল করে ৫৩ রানে নেন ৩ উইকেট। স্পিনার লুঙ্গি এনগিডিও ৩ উইকেট শিকার করেছেন ২১ রানে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status