ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 21 November, 2026, 5:43 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 November, 2026, 5:45 PM

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছায় দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৩৪ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ব্যাংকের মূল ফটকের বাইরে থেকে ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বোমাটি অফিস ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। এ সময় আগুন দেখতে পেয়ে দায়িত্বরত আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অফিস ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে যায়। পরে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status