বাংলাদেশ দল ছেড়ে মুলতান সুলতান্সে যোগ দেবেন কোচ ওটিজ গিবসন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 12:48 PM
বাংলাদেশ দল ছেড়ে মুলতান সুলতান্সে যোগ দেবেন কোচ ওটিজ গিবসন
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন আনার গুঞ্জন আছে। ২০ জানুয়ারি বিসিবির সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে এই ক্যারিবিয়ান পেস বোলিং কোচের। মুলতানের দায়িত্ব নেয়ায় বিসিবির সাথে চুক্তি নবায়ন না করার শঙ্কাটা প্রবল হয়েছে। – যমুনা টিভি
মুলতানের বোলিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পেয়েছৈন ওটিজ গিবসন। ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের আগে মুলতান সুলতান্সে যোগ দেবেন তিনি।
৫২ বছর বয়সী ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই কোচের ঝুলিতে ছিল ৩৭ টি আন্তর্জাতিক উইকেট। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫৯ ও লিস্ট এ ক্যারিয়ারে ৩১০ উইকেট শিকার করেছেন তিনি।