খানসামায় ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
সাজু সরকার, খানসামা দিনাজপুর
প্রকাশ: Saturday, 25 December, 2021, 6:15 PM
খানসামায় ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় খানসামায় পাইলোট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্যদের অংশগ্রহণে খানসামা উপজেলার আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসিদা আক্তার সভাপতিত্বে, অফিসার ইনচার্জ কামাল হেসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) শরীফ আল রাজিব, এ সময় আরও উপস্থিতি ছিলেন (ফুলবাড়ি সার্কেল) মোঃ আসাদুজ্জামান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিকরুল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ।
অনুষ্ঠানে খানসামা উপজেলার ইউএনও রাসিদা আক্তার বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। আশা করছি আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারব। আইন শৃঙ্খলা বাহীনির সহযোগিতায় এটা সম্ভব হবে।
দিনাজপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন বলেন, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা, সুষ্ঠু ভোট নিশ্চিত করা আমাদের সামগ্রিক প্রয়াস। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হবে। এ সময় উপস্থিত পুলিশ-আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজ বুথের বাইরে। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। একটি কেন্দ্রে ২৫ জন পুলিশ, আনসার মোতায়েন থাকবে। এছাড়া র্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে থাকবে।