ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
৩৯ বছরে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য সর্বোচ্চ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 6:17 PM

৩৯ বছরে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য সর্বোচ্চ

৩৯ বছরে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য সর্বোচ্চ

নভেম্বরে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে ৫.৭ শতাংশ। দেশটির বাণিজ্য বিভাগ বলছে কোভিড মহামারির মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের মধ্যে দব্যমূল্য ও অন্যান্য খরচ অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পারসনাল কনজাম্পশন এক্সিপেন্ডিচারস বা পিসিই সূচক পণ্য ও সেবাখাতে উর্ধ্বমূখী রয়েছে। আরটি

একই সঙ্গে খাদ্য ও জালানির মূল্য গত নভেম্বরে বৃদ্ধি পেয়েছে ৪.৭ শতাংশ। সাধারণ মূল্যস্ফীতির হার বৃদ্ধির দিকে রয়েছে বিধায় সার্বিক মূল্য বৃদ্ধি গত চার বছরে সর্বোচ্চ হারে পৌঁছেছে। একই সঙ্গে গত বছর মার্কিন অর্থনীতির সঙ্কুচিত হয়েছে সাড়ে ৩ শতাংশ। লকডাউন ও বিভিন্ন ধরনের বিধি নিষেধের আওতায় পড়ে এমন বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রথম ত্রৈমাসিকে মার্কিন প্রবৃদ্ধির হার সাড়ে ৩, দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.৬ ও তৃতীয় ত্রৈমাসিকে ২.১ শতাংশ হলেও ফেডারেল রিজার্ভ বলছে আগামী বছর মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ ও এর পরের বছর অর্থাৎ ২০২৩ সারৈ ৪ শতাংশে দাঁড়াবে। তবে ইউএস সেন্ট্রাল ব্যাংকের সমস্যা হচ্ছে কঠিন মুদ্রাস্ফীতি। যা গত ৪০ বছরে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাহিদার তুলনায় পণ্য সরবরাহে ঘাটতি ও সরবরাহ ব্যবস্থা অপ্রতুল হওয়াও এর আরেক কারণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status