অবিবাহিত অভিনেত্রীর মা হওয়ার খবর বলিউডে নতুন কিছু নয়। এই তালিকায় রয়েছেন অনেকেই। তবে এবার বিয়ে না করেই মা হওয়ার ঘোষণা দিলেনবলিউড স্বরা ভাস্কর। সম্প্রতি সাবেক প্রেমিকও অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করেছেন। অন্য নারীর সঙ্গে সাত পাকে ঘুরেছেন। এরপর সবাইকে চমকে দিয়ে মা হওয়ার কথা ঘোষণা করলেন স্বরা। তবে কবে তিনি নিজের সন্তানকে কোলে তুলে নিতে পারবেন, সে দিন ক্ষণ এখনও প্রকাশ করেননি।
জানা গেছে, স্বরা আসলে সন্তান দত্তক নিতে চাচ্ছেন। সুস্মিতা সেন, সানি লিওন, রবিনা ট্যান্ডন, একতা কাপুরদের দেখানো পথে হাঁটতে চলেছেন তিনি। এক বিবৃতিতে অভিনেত্রী বলেছেন, আমি আজীবন সুন্দর একটি পরিবার এবং সুস্থ সন্তান চেয়েছি। কাউকে দত্তক নেওয়া একসঙ্গে এই দুই চাওয়া পূরণ করে। আমি ভাগ্যবান, আমার দেশ ভারত অবিবাহিত নারীকেও দত্তক নেওয়ার অনুমতি দেয়।
স্বরা অভিনয় দিয়ে যতটা না আলোচনায় থাকেন স্বরা, তার চেয়ে বরাবরই অনেক বেশি আলোচনায় থাকেন বিতর্কিত মন্তব্য করে। এর আগে ইন্ডাস্ট্রিতে ‘কাস্টিং কাউচের’ এক গল্প শুনিয়েছিলেন স্বরাও। স্বরা জানিয়েছিলেন, এক পরিচালকের সহকারী কাজ সংক্রান্ত একটি আলোচনার মাঝে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন স্বরাকে! স্বরার কথায়, ওই ব্যক্তি তাঁর কানে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন।
যৌন হেনস্থার বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন স্বরা। এক পরিচালক নাকি তাকে রাতে হোটেলের ঘরে ডেকেছিলেন। স্বরা গিয়ে দেখেন তিনি মদ্যপান করছেন। পরে ওই পরিচালক জোর করে অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্কও স্থাপন করতে চেয়েছিলেন। ২০২১ সালের অক্টোবরে স্বরা একজন ইউটিউবার এবং অন্য জন টুইটার ব্যবহারকারীর নামে দিল্লির বসন্তকুঞ্জ থানায় শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিলেন স্বরা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মুখ খুলেও প্রায়শই বিতণ্ডায় জড়ান তিনি। সম্প্রতি শাহরুখ-পুত্র আরিয়ান খানের সমর্থনে কথা বলেছিলেন।
স্বরার জন্ম দিল্লিতে। বাবা নৌবাহিনীর অফিসার, মা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। স্বরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর স্বরা অভিনেত্রী হতে চেয়েছিলেন। তার সিদ্ধান্তে খুশি ছিলেন না মা-বাবা কেউই। পরিবারের বিরুদ্ধে গিয়েই তিনি একগাদা স্বপ্ন নিয়ে মুম্বাই চলে আসেন। এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।