রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরাল বারবাডোজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 2:18 PM
রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরাল বারবাডোজ
আনুষ্ঠানিকভাবে রানী এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের আসন থেকে সরিয়ে দিল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বারবাডোজ। সোমবার রাজধানী ব্রিজটাউনে এক অনুষ্ঠানে তারা এই ঘোষণা দেয়। এদিন স্বাধীনতার ৫৫তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনে এই ঘোষণা দেওয়া হয়। এসময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেম সান্ড্রা ম্যাসন।
নিজেদের স্বাধীন ঘোষণার ৫৫ বছর পর প্রজাতন্ত্রে রূপান্তরিত হলো বারবেডোজ। মুক্ত হচ্ছে প্রায় সব ঔপনিবেশিক বন্ধন থেকে। যার সূত্রপাত হয়েছিল ৪শ বছর আগে, ১৬২৫ সালে। যে বছর ইংরেজদের একটিমাত্র জাহাজ দ্বীপটির দখল নিয়েছিল।
সংসদীয় গণতান্ত্রিক দেশটিতে প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেলের মতো পদ রয়েছে। তা সত্ত্বেও, হেড অব স্টেট বা রাষ্ট্রপ্রধানের পদে ছিল ব্রিটেনের রানি এলিজাবেথের নাম। সোমবার রাষ্ট্রপ্রধান হিসেবে থাকা রানির নাম বাদ দেওয়ার মাধ্যমে তার চূড়ান্ত অবসান ঘটে।
ব্রিটিশ রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি স্যালুট দেওয়া হয় এবং রয়্যাল স্ট্যান্ডার্ড পতাকা নামিয়ে ফেলা হয়। এলিজাবেথ এখনও বারবাডোজ এবং আরও ১৫টি দেশের রানি, এসব দেশের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকাও আছে
সোমবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস ও কণ্ঠশিল্পী রিহান্না। সেসময় প্রিন্স চার্লস ক্যারিবীয় দ্বীপটির দুর্দশার কথা স্বীকার করেন। তিনি বলেন, সাংবিধানিক পরিবর্তন হলেও দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি এই মুহূর্তকে নতুন শুরু বলে উল্লেখ করেন এবং নিজেকে বারবাডোজের বন্ধু হিসেবে উল্লেখ করে। এরপর তাকে অর্ডার অব ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স পুরস্কার তুলে দেন নতুন প্রেসিডেন্ট।
৭২ বছর বয়সী ডেম স্যান্ড্রা মেসন দ্বীপটি গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মাসে সংসদে তার নাম প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত হয়।