ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী সহিংসতায় আহত স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 November, 2021, 4:28 PM

নির্বাচনী সহিংসতায় আহত স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচনী সহিংসতায় আহত স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত দেলোয়ার হোসেন সাগর (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেলোয়ার হোসেন সাগর মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরের দিকে ভোট চলাকালীন হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ভোট দেখতে আসা স্কুলছাত্র সাগরকে হীরা সর্দারের লোকজন বেধড়ক মারপিট করে। এতে সে আহত হওয়ায় আশংকাজনক অবস্থায় দেলোয়ার হোসেন সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে দেলোয়ার হোসেন সাগর মারা যান।

এছাড়াও সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাকেল নিক্ষেপ ও মারপিটে দুপক্ষের আরো অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হীরা মন্ডল, আমিরুল হোসেন সবুজ, হাদি, ইব্রাহিম, আশরাফুল, মতি, আমিরুল ইসলাম ও শফি খানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকিরুল ইসলাম জানান, ৩নং ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত স্কুল ছাত্র বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সুরুতহাল শেষে নিজ বাড়ীতে আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status