ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরের রায়পুর বামনি ইউনিয়নে সাবেক মেম্বার দিলেন শতাধিক জাল ভোট
পূনরায় ভোট গণনা ও পূনঃনির্বাচনের দাবী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 November, 2021, 4:18 PM
সর্বশেষ আপডেট: Monday, 29 November, 2021, 4:37 PM

লক্ষ্মীপুরের রায়পুর বামনি ইউনিয়নে সাবেক মেম্বার দিলেন শতাধিক জাল ভোট

লক্ষ্মীপুরের রায়পুর বামনি ইউনিয়নে সাবেক মেম্বার দিলেন শতাধিক জাল ভোট

অস্বাভাবিক ভোট কাস্টিং এবং ব্যালট কেটে জাল ভোট দেয়ার অভিযোগ করেছেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনি ইউনিয়

ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুল কবীর।

একটি ভিডিও ক্লিপে দেখা যায় স্থানীয় সাবেক মেম্বার জাকির পাটোয়ারী নিজেই ব্যালট পেপার কাটছেন জাল ভোট দেয়ার উদ্দেশ্য।

নির্বাচনি বুথে অবস্থানরত পুলিং অফিসারদের সে সময়ে দেখা যায়নি, বুথে দায়িত্বপ্রাপ্ত পুলিং অফিসার অভিযোগ করেন এই সব ব্যালট পেপারে তার কোন স্বাক্ষর নেই।

অন্যদিকে ভোট গ্রহনের হার অন্যান্য কেন্দ্রের তুলনার অস্বাভাবিক বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মঞ্জুল কবীর। তিনি বলেন নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নিজশ্ব কেন্দ্র এটি, তিনি প্রভাব খাটিয়ে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আমার এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার উৎসব পালন করেন।

আমি রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনে নির্বাচনী অনিয়মের তদন্তপূর্বক এই ওয়ার্ডে পূনঃ ভোট গননা এবং পূনঃ নির্বাচনের ব্যাপারে দরখাস্ত দাখিল করবো।

সরেজমিনে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা যায় ভোট গ্রহনের দিন সকাল থেকেই নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করে, সেখানে যে কয়জন ভোট দিতে প্রবেশ করেছে, তাদেরকে জোর করে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়।

উল্লেখ্য যে ৩৫৭ ভোটের ব্যবধানে জয়ী দেখিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status