যশোর ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 6 September, 2021, 6:15 PM
যশোর ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোর ডিবি পুলিশ এসআই শাহীনূর রহমান, এএসআই এসএম ফুরকানদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভয়নগর থানাধীন আমডাংগা আসামীর নিজ বাড়ী হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) সোহেল কাজীকে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১১ টা মাদক মামলা রয়েছে।