ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভাড়াটিয়াকে বাসা দেখাতে গিয়ে ধর্ষণের শিকার ফ্ল্যাট মালিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 September, 2021, 6:09 PM

ভাড়াটিয়াকে বাসা দেখাতে গিয়ে ধর্ষণের শিকার ফ্ল্যাট মালিক

ভাড়াটিয়াকে বাসা দেখাতে গিয়ে ধর্ষণের শিকার ফ্ল্যাট মালিক

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে সাবলেট ভাড়া দিতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় মহসিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী। এর আগে গত ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি পটুয়াখালী জেলার দক্ষিণ চন্দ্রখালীর গোবখালী গ্রামের মৃত ফজল হক ও আমিনা খাতুনের ছেলে মহসিন (২৬)।

জানা গেছে, নারায়ণগঞ্জ কোর্টে ২৬ বছর বয়সী মহসিন নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী এক নারীর। এ পরিচয়ে পরিবার নিয়ে থাকার জন্য নারীর কাছে একটি ফ্ল্যাটের সন্ধান চায় মহসিন। এতে ওই নারী মহসিনকে বলেন, আমার ফ্ল্যাটটি অনেক বড়। ইচ্ছে করলে সাবলেট থাকতে পারেন। নারীর এ প্রস্তাবে রাজি হয়ে ফ্ল্যাট দেখতে যায় মহসিন। ফ্ল্যাট দেখা শেষে হাত-মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় মহসিন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, গত ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই নারী তার আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব করেছেন। তাই ৩ দিন পর অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করেছি। পলাতক মহসিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status