ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মানুষের গালাগালি হজম করার ক্ষমতা আমার আছে: হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 6:10 PM

মানুষের গালাগালি হজম করার ক্ষমতা আমার আছে: হিরো আলম

মানুষের গালাগালি হজম করার ক্ষমতা আমার আছে: হিরো আলম

ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব- আজকাল সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই নজরে পড়ছে অচেনা ভাষার একটি গান। একটি শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। গানের কথা নয়, শুধু সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে, তার প্রমাণ আবারও পাওয়া গেল। আর তাই ভাষা না বুঝে, মানে না জেনেও শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল গানটি হলো ‘মানিকে মাগে হিতে’। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে আগ্রহের কমতি নেই। নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনী আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ইতোমধ্যে সিংহলী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে। এবার ভাইরাল হওয়া গানটি নিয়ে হাজির হয়েছেন শোবিজের আলোচিত মুখ হিরো আলম।

তবে শ্রুতিমধুর এই গানটিকে সবচেয়ে শ্রুতিকটূ করেছেন হিরো আলম। অনেকেই তার গায়কীতে বিরক্তি প্রকাশ করেছেন। হিরো আলমকে কেন এই গান গাইতে হবে? এমন প্রশ্ন অনেকেরই। তাদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, 'আপনাদের যা ভালো লাগে আপনারা করুন। আপনাদের ভালোলাগায় তো আমি নাক গলাই না। গানটি আমার ভালো লেগেছে বলে আমি কাভার করেছি। এ ক্ষেত্রে আপনারা কটু কথা বলছেন কেনো?'

গণমাধ্যমে তিনি বলেন, 'মানুষ নানা কটু কথা বলবে, গালাগালি দিবে- আমার এসব কথা হজম করার ক্ষমতা আছে। না হলে এত দিন যত কথা শুনেছি তাতে আমি হিরো আলম হারিয়ে যেতাম। মানুষের কথা গায়ে লাগালে অসুস্থ হয়ে যেতাম। কে কী বলছে বলুক, আমি আমার মতো করে গেয়েছি, এতে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই।'

হিরো আলমের ভাষ্যমতে, 'এই গান যে শুধু আমার নিজের ভালো লাগায় গেয়েছি তাও নয়। অন্তত এক লাখের ওপর মানুষ আমাকে অনুরোধ করেছেন গানটা যেন গাই। এরমধ্যে পশ্চিমবঙ্গের অনেক রয়েছে। রয়েছে মধ্যপ্রাচ্যের বাঙালি ভাইয়েরা, এছাড়াও বিভিন্ন দেশের বাংলাদেশি ভাইয়েরা। দেশের অনেক দর্শক-শ্রোতা অনুরোধ তো করেছেনই। আপনারা তো জানেন আমার ১১ লাখের পেজ রয়েছে, সেখানেই প্রতিদিন হাজার হাজার মেসেজ আসতো। যার কারণে গানটা না বুঝলেও কষ্ট করে গেয়েছি।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status