ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হাওড়ে নৌকায় নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 September, 2021, 6:03 PM

হাওড়ে নৌকায় নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার

হাওড়ে নৌকায় নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেটের হাওড়ে নৌকা ভ্রমণে যাওয়া নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সদ্যবিবাহিত স্বামী-স্ত্রীসহ ৩ জন লাখাই উপজেলার টিক্কাপুর হাওড়ে নৌকায় করে বেড়াতে যান। এ সময় স্বামীসহ ২ জনকে বেঁধে নববধূ ওই নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।

এদিকে মামলার আগের রাতেই র‌্যাব ও পুলিশ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্ট মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনি (২২), একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) এবং রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে (১৯) গ্রেপ্তার করে।

মামলার বাকি ৫ আসামি হলেন, মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া (২০) ও মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)।








পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status