ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে কোটিপতি হলেন জামাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 6:04 PM

শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে কোটিপতি হলেন জামাই

শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে কোটিপতি হলেন জামাই

শ্বশুর বাড়ি গিয়ে কোটিপতি হয়েছেন এক নিরাপত্তাকর্মী। একই দিনে জোড়া লটারি জিতে কোটিপতি বনে গেছেন তিনি। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন এক বেসরকারি সংস্থায়।

শনিবার সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর। দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। তবে তার পরও টিকিট কাটা থামাননি। বিকালে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও জেতেন কয়েক লাখ টাকা।

পর পর দুবার লটারি জিতে আনন্দে আত্মহারা হয়ে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

অবশেষে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।







পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status