ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যমুনার পানি আরিচা পয়েন্টে হ্রাস পেয়েছে
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 6 September, 2021, 3:24 PM

যমুনার পানি আরিচা পয়েন্টে হ্রাস পেয়েছে

যমুনার পানি আরিচা পয়েন্টে হ্রাস পেয়েছে

আরিচা পয়েন্টে যমুনার পানি হ্রাস পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার স্তরে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি কমলেও অভ্যন্তরিন নদী ও শাখা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।   
 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি  বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমতে শুরু করেছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১২ সেন্টিমিটার কমে ৯ দশমিক ৬৬ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল।  


সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে  পানি উন্নয়ন বোর্ড আরিচা পয়েন্টের গেজ রিডার মো. ফারুক হোসেন বলেন,  যমুনায় পানি কমতে শুরু করেছে।  যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির স্বাভাবিক পরিমাপ হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়ে ৯ দশমিক ৬৬ সেন্টিমিটার স্তরে প্রবাহিত হচ্ছিল।   


যমুনার পানি কমলেও কালিগঙ্গা ধলেশ্বরি ইত্যাদি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।   পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নদী আশেপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার রাস্তা-ঘাট। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে  এ এলাকার জনসাধারণকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status