বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের প্রয়াতপুত্র সায়াম উর রহমান সায়াম আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ১০ম মৃত্যুবার্ষিকী।
মরহুমের পিতা নানক ও মাতা এ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস করোনা ভাইরাসের কারণে স্ব স্ব অবস্থান থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের প্রয়াত পুত্রের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার অনুরোধ করেছেন।
মরহুম সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, বোন ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।