ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আশুলিয়ায় ১৯ দোকানে ডাকাতি, ৩০০ ভরি স্বর্ণ লুট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 September, 2021, 2:52 PM

আশুলিয়ায় ১৯ দোকানে ডাকাতি, ৩০০ ভরি স্বর্ণ লুট

আশুলিয়ায় ১৯ দোকানে ডাকাতি, ৩০০ ভরি স্বর্ণ লুট

ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৩০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

রোববার দিবাগত রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়াহাট বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকান মালিকরা জানান, রাত ১টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০-৮০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বাজারে প্রবেশ করে। বাজারে প্রবেশ করেই নিরাপত্তাকর্মী ও বিভিন্ন দোকানের কর্মচারীকে মারধর করে।

এ সময় ডাকাতরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখে। ডাকাতরা এ সময় ১৯টি দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে নৌকায় নিয়ে চলে যায়।  

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status