ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পাঞ্জশিরে এবার মাসুদের বাড়ি দখলের দাবি তালেবানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 2:58 PM

পাঞ্জশিরে এবার মাসুদের বাড়ি দখলের দাবি তালেবানের

পাঞ্জশিরে এবার মাসুদের বাড়ি দখলের দাবি তালেবানের

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ দখলের দাবি করেছে তালেবান। এবার তারা পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেবার যোদ্ধারা।  খবর আনন্দবাজার পত্রিকার।

এই মুহূর্তে আফগান নেতা আমরুল্লা সালেহ্ ও নর্দার্ন অ্যালায়েন্স নেতা মাসুদ পাঞ্জশিরে একটি গোপন আস্তানায় রয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করছে।

সোমবার সকালে তালেবানের প্রধান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদ বলেন, আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পাঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান।

যদিও এই দাবি নাকজ করে দিয়ে নর্দার্ন অ্যালায়েন্স জানিয়েছে, মিথ্যা দাবি করছে তালেবান। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাবো ততদিন লড়াই চলবে।

সোমবার বেলা বাড়তেই পাঞ্জশিরের সরকারি ভবনে তালেবানের পতাকা উড়তে দেখা গেছে।

এদিকে, রোববারই যুদ্ধবিরতির ডাক দেয় উত্তরের জোট বা নর্দার্ন অ্যালায়েন্স। তালেবানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেয় তারা। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে তালেবান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status