|
ঢাকার সঙ্গে ৫ ঘণ্টা পর তিন বিভাগের রেল চলাচল স্বাভাবিক
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() ঢাকার সঙ্গে ৫ ঘণ্টা পর তিন বিভাগের রেল চলাচল স্বাভাবিক উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম নতুন সময়কে জানান, সোমবার ভোর ৪টার দিকে উল্লাপাড়ার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে 'এনজি ডিসি ব্লক ঢাকা' নামের ওই তেলবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় পাঁচ ঘণ্টা ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন থেকে লাইট ইঞ্জিন এনে ট্রেনটিকে উদ্ধার করা হয়েছে। এরপরই নিয়মিত ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই রুট। ট্রেনটিকে উদ্ধার করে উল্লাপাড়ায় নেওয়া হয়েছে। সান্তাহার স্টেশন থেকে একটি লাইট ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
