ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
স্বীকৃতি আদায়ে শতাধিক মার্কিন নাগরিক আটকে রেখেছে তালেবান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 1:34 PM

স্বীকৃতি আদায়ে শতাধিক মার্কিন নাগরিক আটকে রেখেছে তালেবান

স্বীকৃতি আদায়ে শতাধিক মার্কিন নাগরিক আটকে রেখেছে তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরিফে কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান।

আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল জানিয়েছেন, ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল; কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না। খবর নিউইয়র্ক টাইমসের।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমান আটকে রেখেছে তালেবান।

মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশ কিছু আফগান নাগরিকও রয়েছেন যাদেরকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে রোববার এসব কথা বলেছেন ম্যাককাউল।

ম্যাককাউলের দাবি, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং সেই বিনিময় হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের মুক্তি দেবে না তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status