ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার অনশনে বাড়ি থেকে পালালেন আ.লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 9:30 PM

প্রেমিকার অনশনে বাড়ি থেকে পালালেন আ.লীগ নেতা

প্রেমিকার অনশনে বাড়ি থেকে পালালেন আ.লীগ নেতা

জামালপুরের মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অনশন করছেন এক তরুণী।

রোববার (৫ সেপ্টেম্বর) উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৌশলে বাড়ি ছেড়ে পালিয়েছেন ওই নেতা।

অভিযুক্ত ব্যক্তি মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, রোববার (৫ সেপ্টেম্বর) সকালে আবু হানিফের বাড়ি আসেন ভুক্তভোগী তরুণী। সেখানে বিয়ের দাবিতে অবস্থান নিলে কৌশলে আবু হানিফ পালিয়ে যান। এ সংবাদটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আবু হানিফের বাড়িতে ভিড় করে।

ভুক্তভোগী তরুণী বলেন, ১০ মাস ধরে আবু হানিফের সঙ্গে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে সব ধরনের সম্পর্ক করেছে সে। অন্যত্র বিয়ে হলেও আমাকে ডেকে এনেছে। কিন্তু আবু হানিফের বাবা-মা এ সম্পর্ক মানছেন না এবং সে বাড়ি ছেড়ে পালিয়েছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মায়নুল ইসলাম জানান, এ বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status