|
গাজীপুরে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর
|
![]() গাজীপুরে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭০টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিভাগভেদে ২ হাজার থেকে ৪ হাজার টাকা ফি আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার জন্য শুধু বোর্ড নির্ধারিত পরীক্ষা ফি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া বেতন ছাড়া অন্য কোনো অর্থ আদায় করতে পারবে না প্রতিষ্ঠান। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, এ নির্দেশনা উপেক্ষা করে সেশন ফিসহ অন্যান্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। শিক্ষাবোর্ডের তথ্যমতে, কোন অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না, প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এ মর্মে বিশেষভাবে নির্দেশনা দেয়া থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফরম পূরণের ফি পরিশোধ করছেন শিক্ষার্থীরা।বোর্ডের নির্দেশনা অনুযায়ী কলেজ শিক্ষার্থী বা তার অভিভাবকের সচল মোবাইল ফোনে পাওনাদি উল্লেখ করে এসএমএস প্রেরণ করবে, কিন্তু একাধিক শিক্ষার্থী বলছেন তারা কলেজ থেকে কোন এসএমএস পাননি। একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, ২ বছরের বকেয়া বেতন, পরীক্ষা ফি, সেশন ফি ও অন্যান্য ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১৪-১৫ হাজার টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এ ফি পরিশোধ করতে অনেক অভিভাবকই বিপাকে পড়ছেন। এছাড়াও শিক্ষাবোর্ড ২০১৯-২০ সেশনে অটোপাশ হওয়া শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দিতে বললেও তা শিক্ষার্থীদের ফেরত দেয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তারা। কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার জানান, ফরম পূরণের ক্ষেত্রে বোর্ডের নির্দেশনা মোতাবেক অর্থ আদায় করা হচ্ছে। ৬৩৯ জন শিক্ষার্থী অনলাইনে ফরম পূরণ করলেও অনেকেই অনলাইন সিস্টেমটা না বুঝার কারণে তারা কলেজে এসে ফরম পূরণ করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
