ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০ হাজার টাকার পণ্যের হদিস নেই
সাতক্ষীরায় এজে আর কুরিয়ার সার্ভিসের অনিয়ম চরমে
আবদুল্লাহ আল মামুন: সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 15 July, 2021, 11:34 PM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 1:42 PM

সাতক্ষীরায় এজে আর কুরিয়ার সার্ভিসের অনিয়ম চরমে

সাতক্ষীরায় এজে আর কুরিয়ার সার্ভিসের অনিয়ম চরমে

সাতক্ষীরা জেলার সদরে এজে আর কুরিয়ার সার্ভিসের ব্যাপক অভিযোগ ও অনিয়ম পাওয়া গেছে। বিগত ২ মাসেও কুমিল্লায় পাঠানো পণ্যের হদিস নাই। পণ্য ফেরত চাইতেই জানের হুমকি।


সাতক্ষীরা জেলার সদর থানা যেখানে বসবাস অগণিত মানুষের। ডিজিটাল বাংলাদেশের কল্যানে বর্তমানে মানুষ পণ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ আদান প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কুরিয়ার সার্ভিস। তাছাড়া বর্তমান প্রজন্মের কাছে অনলাইনে পণ্য পৌঁছানোর জন্য কুরিয়ার সার্ভিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পরিতাপের বিষয় এই যে সাতক্ষীরাবাসী এই সুবিধা থেকে মোটামুটি বঞ্চিত বললেই চলে। যদিও নামে মাত্র দু-একটি কুরিয়ার সার্ভিস এখানে রয়েছে কিন্তু তাদের সেবার মান খুবই অসন্তোষজনক।


কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকের কাছে কুরিয়ার টি পৌঁছাতে সময় লাগে ১৫ থেকে ২০ দিন যা খুবই বিরক্তিকর। আবার ২ মাসেও পণ্য আসে না। এক ভুক্তভোগী গ্রাহক বলেন গত ২ মাস আগে কুমিল্লার উদ্দেশে প্রায় ২০ হাজার টাকার পণ্য পাঠানো হয়। কিন্তু ২ মাস হয়ে গেছে সে পণ্যর কোন খোজ নাই। যার বুকিং নাম মামুন মেমো নাম্বার ৩৯২৬৯৯। ভুক্তভুগি বলেন ১৩/৫ পন্য পাঠান হয়েছে পৗছানোর কথা ১৫/৫ কিন্তু আজ অবধি পৌছায়নি।


পাঠাওেনা পন্য ফেরত চাইলে সাতক্ষীরা এজে আরের কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো: হুমায়ন কবীর মাসুদ বলেন বেশি তাড়া থাকলে ঢাকা হেড অফিস থেকে কুরিয়ার টি সংগ্রহ করে নিতে। এক পর্যায়ে বাকবিতন্ডার মধ্যে ম্যানেজার প্রাণ নাওেশর হুমকি দেন। যদিও সাতক্ষীরা এজে আর কুরিয়ার সার্ভিস অতিরিক্ত ফি প্রদান করতে হয় বলে জানা যায়। অন্য একজন গ্রাহক বলেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কোন কুরিয়ার যদি মাত্র একদিন লাগে তাহলে আমাদের সাতক্ষীরা থেকে কুমিল্লায় যেতে কেন ২মাস লাগবে।


এ ব্যাপারে এজে আর কুরিয়ার কুরিয়ার সার্ভিসের হেড অফিসের ০১৭৩৩৩৮৪৮৮৫ এই নাম্বারে  যোগাযোগ করলে তিনি জানান যে করোনা পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা হয়েছিল। বর্তমানে আমাদের সার্ভিস অনেকটা ভালো এবং সাতক্ষীরার এ ব্যাপারটা আমাদের জানা ছিল না । ভুক্তভুগী আশা অতিসত্বর এ সমস্যার নিরসন হবে এবং কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status