ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কর্মহীন মানুষের পাশে-মায়ের মমতা কল্যাণ সংস্থা
আবদুল কাদির, ময়মনসিংহ
প্রকাশ: Thursday, 15 July, 2021, 10:06 PM
সর্বশেষ আপডেট: Friday, 16 July, 2021, 12:32 AM

কর্মহীন মানুষের পাশে-মায়ের মমতা কল্যাণ সংস্থা

কর্মহীন মানুষের পাশে-মায়ের মমতা কল্যাণ সংস্থা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করেছে মায়ের মমতা কল্যাণ সংস্থা।বৃহস্পতিবার (১৫জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারীইউনিয়নের, বারুয়ামারি গ্রামে'মায়ের মমতা কল্যাণ সংস্থার' প্রধান কার্যালয়  চত্বরে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে সংস্থার তালিকা ভুক্ত ১৩০ নারী পুরুষের মাঝে নগদ অর্থ,পোলাওচাল, পেয়াজ, রসুন, আদা, জিরা, দারুচিনি, এলাচি, তেল,ডাল, সেমাই, চিনি-সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা ও সদ্য প্রয়াত সংস্থার সাবেক সদস্য বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন মাস্টারের সৃতিচারণ ও দোয়া  অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মকবুল হোসেন মাস্টারে'র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি বিশিষ্ট নাট্যকার কথা সাহিত্যিক অধ্যাপক ফজলুল হক, করোনাকালিন  দুর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশ্বে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালিদের প্রতি আহবান  জানানঅধ্যাপক ফজলুল হক।


তিনি আরও জানান,মায়ের মমতা কল্যাণ সংস্থাটি শুরু থেকে অসহায় মানুষকে বিভিন্ন দূর্যোগে খাদ্য সামগ্রীসহ মাসিক নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান,উপদেষ্ঠা মোঃহারুন অর রশিদ,শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,সদস্য ও বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সন্মানিত রেক্টর মোঃ ইয়াসিন সরকার,ইউনিট সদস্য মোহাম্মদ আলী,মোনাজাত পরিচালনা করেন,বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতি এনামুল হক প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status