ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজ কক্ষে ঝুলছিল অপির লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 8:30 PM

নিজ কক্ষে ঝুলছিল অপির লাশ

নিজ কক্ষে ঝুলছিল অপির লাশ

দিনাজপুরের চিরিরবন্দরে নিজ কক্ষ থেকে অপি ইসলাম (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের নিজে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত অপি ইসলাম উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে এবং দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী।

ঘটনার পরের দিন আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে কাউকে কিছু না বলেই দাফনের প্রস্তুতি নেয়। এ সময় চিরিরবন্দর থানা বিষয়টি জানতে পারলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status