ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুলভবন ধস : নির্মাণ পরিচালকের ২০৮ বছরের জেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 8:36 PM

স্কুলভবন ধস : নির্মাণ পরিচালকের ২০৮ বছরের জেল

স্কুলভবন ধস : নির্মাণ পরিচালকের ২০৮ বছরের জেল

২০১৭ সালের ২০ সেপ্টেম্বর মেক্সিকো সিটির এনরিক রিবসামেন প্রাথমিক বিদ্যালয়ে ধ্বংসস্তুপে আটকা পড়াদের সন্ধান করছিল উদ্ধারকারী দল। এএফপির ফাইল ছবি

মেক্সিকোতে স্কুল ভবন ধসে ২৬ জন নিহতের ঘটনায় ভবনটির নির্মাণ পরিচালককে ২০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সেইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে ১৯ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার  এই রায় দেওয়া হয়।

ওই নিহতদের বেশিরভাগই শিশু ছিল, যারা ২০১৭ সালে মেক্সিকো সিটিতে একটি শক্তিশালী ভূমিকম্পে (৭ দশমিক ১) স্কুলভবন ধসে মারা গিয়েছিল। সাজাপ্রাপ্ত পরিচালকের নাম হুয়ান মারিও ভেলারদে গামেজ।
স্কুলভবন ধসের ঘটনায় একসঙ্গে দুটি তদন্ত করা হয়। মেক্সিকো সিটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলভবনের কাঠামোগত নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন নির্মাণকাজের পরিচালক। কিন্তু এ জন্য কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তা ছাড়া ওই ভবন নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল।

মেক্সিকোর ইতিহাসে অন্যতম ভয়ংকর ওই ভূমিকম্পে মেক্সিকো সিটি ও এর আশপাশের এলাকায় ৩৬৯ জন প্রাণ হারিয়েছিলেন। আর স্কুলভবন ধসে প্রাণ হারানো ২৬ জনের মধ্যে ১৯ শিশু ও ৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status