ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2026, 11:32 AM

ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর

ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনীগুলো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। এ সময় লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সোমবার সেন্টকম জানিয়েছে, তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রেডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আর ছোট ছোট অস্ত্রসজ্জিত নৌকাসহ কয়েক ডজন লক্ষ্যে আঘাত হেনেছে।

এসব হামলা চালাতে যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আত্মঘাতী আকাশ ও সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে মার্কিন বাহিনী জানিয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজগুলোর ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতাকে হ্রাস করতে এসব হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর তাদের সর্বশেষ হামলার ধারা শেষ হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইরনা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই খবর আসার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের তাদের সর্বশেষ আক্রমণ শেষ হয়েছে বলে জানায়।

পরে ইরনা আরও জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগ সংক্রান্ত ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতিকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি লিখেছে, সোমবার সকালে আমেরিকান শত্রুদের হামলায় এক ব্যক্তি শহীদ হয়েছে ও আরও চারজন আহত হয়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদিত রুট দিয়ে চলাচলরত জাহাজগুলোতে হামলার জের ধরে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা ক্রমেই তীব্র হয়ে উঠছে।

দুই পক্ষের মধ্যে এই নতুন উত্তেজনা গত মাসে দুইপক্ষের মধ্যে সই হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি প্রায় ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

ওই অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং যুদ্ধের দীর্ঘমেয়াদী অবসানের পথ তৈরি করা।

ট্রাম্প যুদ্ধবিরতি শেষ বলে দিলেও ওয়াশিংটন জানিয়েছে, কূটনৈতিক আলোচনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status