ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইলে করোনা ইউনিটের আইসিইউতে আগুন
এম কবির, টাঙ্গাইল
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 15 July, 2021, 9:19 PM

টাঙ্গাইলে করোনা ইউনিটের আইসিইউতে আগুন

টাঙ্গাইলে করোনা ইউনিটের আইসিইউতে আগুন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। 
১৫জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি। টাঙ্গাইল ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রত চলে আসি। এসেই আমরা ২মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রনে আনি। তবে সব মিলিয়ে আমাদের ১৫ মিনিট সময় লাগে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড: আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোন ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড দশজন রোগী ছিলো। আমরা তাদের দ্রত সরাতে সক্ষম হয়েছি। 

তিনি আরও বলেন, আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। এদিকে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান বলেন, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status