ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
​আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Monday, 13 July, 2026, 2:00 PM

​আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ

​আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজায়ন নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস’। সোমবার (১৩ জুলাই) সকালে রোটারী কমিউনিটি কর্প (আরসিসি), আলফাডাঙ্গা’র সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে।

​কর্মসূচির আওতায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম বটতলা সংলগ্ন ‘মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’ (নওয়াপাড়া) এবং চরকুচিয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণের চতুর্পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রোটারি কমিউনিটি কর্প (আরসিসি), আলফাডাঙ্গা’র প্রেসিডেন্ট সৈয়দ নাঈম আলি। এ সময় উপস্থিত ছিলেন মো: দেলোয়ার হোসেন (টলিন), ইউপি সদস্য মো: মকিবুল হাসান (মক্কা), সাবেক ইউপি সদস্য মো: আব্বাস উদ্দিন শেখ, মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এছাড়াও কর্মসূচিতে স্থানীয় মো: আবুল হোসেন, মো: শুকুর মিয়া, মো: রিপন মিয়া, মো: জনি মিয়া, মো: রঞ্জু মিয়া, মো: আশরাফ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: আতাউর রহমান, মো: দেলোয়ার হোসেন, মো: মনিরুল লস্করসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে রোটারি কমিউনিটি কর্প ( আরসিসি), আলফাডাঙ্গা প্রেসিডেন্ট সৈয়দ নঈম আলী  বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের এই ছোট্ট প্রয়াস আগামী দিনে একটি সবুজ ও নির্মল পরিবেশ গড়তে সহায়তা করবে। রোটারী ক্লাব সবসময়ই আর্তমানবতা ও পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।”
​স্থানীয়রা রোটারী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status