ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুরে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য সহায়তা দিলো বিসিআই
এম.এ.আজিজ, ফরিদপুর
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:38 PM

ফরিদপুরে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য সহায়তা দিলো বিসিআই

ফরিদপুরে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য সহায়তা দিলো বিসিআই

ফরিদপুরে করোনা রোগীদের সুচিকিৎসায় পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী  প্রদান করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এছাড়া অসহায় পরিবারের মাঝে চাল ও মাস্ক বিতরণ করেছে তারা। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের নিকট এসব অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বাংলাদশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) পরিচালক যশাদো জীবন দেবনাথ (সিআইপি) ও মো. আবুল খায়ের মিয়া। 

এসময় জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গনেশ আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের নিকট যশাদো জীবন দেবনাথ বলেন, ফরিদপুরে কোভিড-১৯ এ আক্রান্তদের সুচিকিৎসার জন্য জেলার স্বাস্থ্য বিভাগকে বিসিআই এর পক্ষ থেকে ৩০টি এবং তাদের ব্যক্তিগত তরফ হতে আরো ২০টি মিলিয়ে মোট ৫০টি অক্সিজন সিলিন্ডার, দুটি হাইফ্লানোজাল ক্যানোলাসহ এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়। 

জেলা প্রশাসক অতুল সরকার বিসিআই নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করতে পারবো বলে আশা রাখি।এরপরে বিসিআই নেতৃবৃন্দ শহরের গোয়ালচামটে সারদা সুন্দরী স্কুল প্রাঙ্গণে পাঁচশো পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করেন। 

বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিসিআই এর পক্ষ হতে মাস্ক বিতরণ করা হয়।এদিকে, গত ২৪ ঘটায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ৪৭৬ নমুনা পরীক্ষা করে আরো ১৮৬ জনের করানো পজিটিভ সনাক্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status