ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:21 PM

শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

জামালপুরের বকশিগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনন্দেরচর গ্রাম থেকে স্বপ্না বেগমের লাশ উদ্ধার করা হয়।

স্বপ্না ওই এলাকার কৃষক মো. মিজানের স্ত্রী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সাতিয়াডাঙ্গা গ্রামের সফল হকের মেয়ে।

স্বপ্না বেগমের চাচা খোরশেদ হক জানান, পাঁচ বছর আগে স্বপ্নার সঙ্গে মিজানের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে মিজান তার মোবাইলে কল করে স্বপ্নার মৃত্যুর খবর জানান। পরে তারা স্বপ্নার শ্বশুরবাড়ি গিয়ে উঠানে তার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্বপ্নার গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তারা থানায় খবর দেন বলে জানান খোরশেদ।

বকশিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, ঘটনার পর থেকে স্বপ্নার স্বামী পলাতক রয়েছেন। স্বপ্নার শাশুড়ি মনিলা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। স্বপ্নার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status