ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ইমরান হাশমির সঙ্গে তুলনা, পাকিস্তানি অভিনেত্রী বললেন...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2026, 4:37 PM

ইমরান হাশমির সঙ্গে তুলনা, পাকিস্তানি অভিনেত্রী বললেনins class=

ইমরান হাশমির সঙ্গে তুলনা, পাকিস্তানি অভিনেত্রী বললেন

সিরিয়ালে সহশিল্পীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্য করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে পাকিস্তানের ইমরান হাশমি বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে সাহার বলেন, সমালোচনা একজন অভিনয়শিল্পীকে উন্নতি করতে সাহায্য করে। তবে আলিঙ্গনের দৃশ্যের কারণে তাঁকে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে তুলনা করাটা তাঁর কাছে হাস্যকর মনে হয়েছে।

সাহার বলেন, সত্যি বলতে, পর্দায় কাউকে আলিঙ্গন করা প্রথম বা শেষ অভিনেতা আমি নই। এই তুলনাটা আমার কাছে অদ্ভুত লাগে।

পাকিস্তানি সিরিয়াল জঞ্জিরেঁ ও শাইদাই-এ তাঁর কয়েকটি আলিঙ্গনের দৃশ্য নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। এরপরই তাঁকে ‘পাকিস্তানের ইমরান হাশমি’ নামে ডাকতে শুরু করেন অনেকে।

সাহার বলেন, অভিনেতাদের কেন দোষ দেওয়া হয়, বুঝতে পারি না। এগুলো গল্পের প্রয়োজনে করা হয়। চিত্রনাট্যে যা থাকে, পরিচালক সেটাই নির্দেশনা দেন।সাহার বলেন, পরিচালক দৃঢ়ভাবে বলেছিলেন, আমি স্বাচ্ছন্দ্যবোধ করলে যেন দৃশ্যটি করি। এসব বিষয় পরিস্থিতির ওপর নির্ভর করে।

পাকিস্তানের সংস্কৃতিতে এমন দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে—এ কথা স্বীকার করে সাহার বলেন, আমি বুঝি, অনেকের কাছে বিষয়টি গ্রহণযোগ্য নয়। কিন্তু বাস্তব জীবনেও তো বিপরীত লিঙ্গের মানুষ একে অপরকে আলিঙ্গন করেন। কিছু জায়গায় এটি স্বাভাবিক না হলেও অন্য জায়গায় হয়।

সাহারকে নিয়ে সমালোচনা হলেও পুরুষ অভিনেতাদের একইভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি—এমন প্রশ্নের উত্তরে সাহার মজা করে বলেন, হাশমি-হাশমি যোগসূত্রের কারণেই হয়তো সমালোচনা হচ্ছে।

তবে এই অভিজ্ঞতার পর ভবিষ্যতে এমন দৃশ্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন তিনি। সাহার বলেন, আমরা দর্শকদের জন্য নাটক তৈরি করি। দর্শকের ভালো না লাগলে তা বিবেচনায় নিতে হবে। কিন্তু এর জন্য আমাকে আক্রমণের মুখে ফেলবেন না।

অনলাইনের নেতিবাচক মন্তব্য তাঁকে মানসিকভাবে আঘাত করেছে বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ভালো কিছু করলে মানুষ খারাপ দিক খুঁজে বের করবেই। সবাই চায় না আপনি এগিয়ে যান। এটা কষ্ট দেয়।

সাহার জানান, একসময় এসব সমালোচনার কারণে রাতে কেঁদে ঘুমাতে যেতেন তিনি। তবে সহকর্মীদের কাছ থেকে পেয়েছেন সমর্থন। অভিনেতা শেহজাদ শেখ তাঁকে অনেক সাহস দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি অভিনেত্রী নওয়াল সাঈদ ও অভিনেতা ফিরোজ খানও তাঁর পাশে থেকেছেন।

পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ সাহার হাশমি। জুলম, ইশক হুয়া, মান মাস্ত মালাং সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status