ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সংযোগ ঘটাতে ডিআইইউতে দুই দিনব্যাপী জব উৎসব/
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 November, 2026, 3:35 PM

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সংযোগ ঘটাতে ডিআইইউতে দুই দিনব্যাপী জব উৎসব/

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সংযোগ ঘটাতে ডিআইইউতে দুই দিনব্যাপী জব উৎসব/

চাকরিপ্রার্থীদের জন্য প্রায় ১ হাজার ৫০০ চাকরির সুযোগ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিআইইউ জব উৎসব ২০২৬’। শনিবার ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬টি অনুষদ ও ৩২টি বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।। এতে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি থাকবে ইন্টার্নশিপের সুযোগ।

‘Connecting Job Seekers to Employers’ প্রতিপাদ্যে এবারের জব উৎসবের মূল লক্ষ্য চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা, যাতে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ অর্জন করতে পারেন। এতে বহুজাতিক কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, ওষুধশিল্প, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেবে।

এবারের জব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আমেরিকা ও জাপান উইংয়ের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ. কে. এম. সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) জনাব  কিমিয়া সাদাত এবং প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী। এ ছাড়াও  উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।

এবারের জব উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এন আর বি ব্যাংক,ইসলামি ব্যাংক , বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, হা-মীম গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, উর্মি গ্রুপ, নগদ লিমিটেড, এপিলিয়ন গ্রুপ, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং ক্রাউন সিমেন্ট পিএলসিসহ দেশি-বিদেশি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

জব উৎসবে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করবে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিক বাছাই করবে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে জানানো হবে। ফলে চাকরিপ্রার্থীরা একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় নিয়মিত  শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের শিল্প ও করপোরেট খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status