ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই দশকের পথচলা উদযাপনে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের তৃতীয় পুনর্মিলনী
মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: Saturday, 28 November, 2026, 11:57 AM

দুই দশকের পথচলা উদযাপনে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের তৃতীয় পুনর্মিলনী

দুই দশকের পথচলা উদযাপনে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের তৃতীয় পুনর্মিলনী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো অ্যালামনাই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের যৌথ উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। আমন্ত্রিত শিল্পপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

দুই দশকের পথচলা উদযাপনে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের তৃতীয় পুনর্মিলনী

দুই দশকের পথচলা উদযাপনে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের তৃতীয় পুনর্মিলনী

শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, ‘তোমাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা। বস্ত্র খাতে এখন সাসটেইনেবিলিটি, স্মার্ট টেক্সটাইল এবং অটোমেশনের যুগ চলছে। তোমাদের পূর্বসূরিরা যে পথ তৈরি করে দিয়েছেন, সেই পথ ধরে নিজেদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের গবেষণা ও উদ্ভাবনী কাজের পাশে আছে।’

অনুষ্ঠানের প্রধান আলোচক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার জানান, বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।

এ আয়োজনে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দুই দশকের পথচলা, অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status