ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উচ্চবিত্তদের উচিত অসচ্ছল মানুষদের সাহায্য করা: নানক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:19 PM

উচ্চবিত্তদের উচিত অসচ্ছল মানুষদের সাহায্য করা: নানক

উচ্চবিত্তদের উচিত অসচ্ছল মানুষদের সাহায্য করা: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে মৃত্যুর পরে কেউ কোনো সম্পত্তি পরকালে নিয়ে যেতে পারবে না। সেই কথা স্মরণ রেখে মহামারি করোনার এ দুর্যোগে দল-মত নির্বিশেষে সমাজের সব উচ্চবিত্তদের উচিত খেটে খাওয়া ও অসচ্ছল মানুষের সহযোগিতা করা।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব দুর্যোগ সফলভাবে মোকাবিলা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এদেশের কেউ না খেয়ে থাকবে না। সেই লক্ষ্যে মহামারি করোনাভাইরাসের এ দুর্যোগেও নেত্রীর নির্দেশে আমাদের দলের সব নেতাকর্মীরা মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে কাজ করছে। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের জনকল্যাণে এগিয়ে আসতে হবে।

সবার সচেতনতার মাধ্যমেই করোনাকে জয় করা যাবে আশা প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিশ্বের উন্নত অনেকগুলো দেশ করোনার প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক দক্ষতায় জনগণের সুস্বাস্থ্য রক্ষার্থে স্বল্প সময়ের মধ্যে পর্যাপ্ত টিকা ব্যবহার করতে পেরেছে। লকডাউন চলাকালীন খেটে খাওয়া ও অসচ্ছল মানুষের ঘরে ঘরে নগদ অর্থ খাদ্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।

জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে নানক বলেন, জীবন এবং জীবিকার সমন্বয় রাখতে সরকার চলমান বিধিনিষেধ শিথিল করেছে। আমাদের সবাইকেই নিয়ম মেনে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড-থানা পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status