ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্র্যাফিক জ্যামে বসে থেকে বিরক্ত হয়ে ঝাঁপ দিলেন কুমিরে ভরা নদীতে যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:18 PM

ট্র্যাফিক জ্যামে বসে থেকে বিরক্ত হয়ে ঝাঁপ দিলেন কুমিরে ভরা নদীতে যুবক

ট্র্যাফিক জ্যামে বসে থেকে বিরক্ত হয়ে ঝাঁপ দিলেন কুমিরে ভরা নদীতে যুবক

ট্র্যাফিক জ্যাম এখনকার সময়ের অন্যতম প্রধান সমস্যা। জ্যামে পরলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তবে গরমের মধ্যে বসে থাকতে কারোরই ভালো লাগে না। কিন্তু চাইলেই তো গাড়ি রাস্তায় ফেলে রেখে চলে যাওয়া যায় না। তাই ট্র্যাফিক জ্যামে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে জিমি ইভান জেনিংস নামের এক ব্যক্তি। শুধু বিরক্ত হয়েছে তা কিন্তু নয়, তিনি বিরক্ত হয়ে কুমিরে ভরা নদীতে ঝাঁপ দিয়েছেন।

জানা যায়, তিনি লুইজিয়ানার বাসিন্দা। সড়ক দুর্ঘটনার কারণে দুই ঘণ্টার বেশি সময় ধরে ট্র্যাফিক জ্যামে আটকে ছিলেন তিনি। বসে থাকতে থাকতে বিরক্ত জিমি ভেবেছিলেন, পাশে থাকা নদীতে নেমে কিছুক্ষণ সাঁতার কাটবেন। তারপর আবারো গাড়ি চড়বেন।

তিনি বলেন, আমরা গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি সামনে নদী দেখতে পাই। আমার কাছে এটি বোকামি মনে হলেও আমি নদীতে ঝাঁপ দেই। জামাকাপড় না খুলেই আটচাফালাইয়া নদীতে ঝাঁপ দিই আমি। কিন্তু নদীতে যে কুমির আছে তা জানতাম না আমি।

আমি জীবন নিয়ে খুব খুশি ছিলাম। সবকিছু আমার মন মতো হচ্ছিল। আমি মানুষজনকে আগেও নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। কিন্তু পরক্ষণের আমার মনে পড়ে, এগুলো তো আমি সিনেমায় দেখেছি! কিন্তু নদীতে ঝাঁপ দেয়ার পরই বিপত্তি দেখা দেয়। তখন আমার হাতে ব্যথা পাই। আর এই কারণে সাঁতার কেটে কিনারায় আসতে চাইছিলাম। কিন্তু স্রোত অনেক শক্তিশালী ছিল। দেড় ঘণ্টা সাঁতার কেটে আমি ক্লান্ত হয়ে যাই। আমার বাম হাত অনেকটা অকেজো হয়ে যায়। আমি ডান হাত এবং পা দিয়ে কোনো রকম ভেসে ছিলাম। পুরোটা সময় আমি প্রার্থনা করছিলাম।

পরে অবশ্য নদীর কিনারায় পৌঁছাতে সক্ষম হন জিমি। সেখানে পৌঁছানোর পর তাকে পুলিশ গ্রেফতার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status