|
বাউফলে দুই মাসের দাম্পত্যের ইতি, নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ আল আমিন আকন, বাউফল
|
![]() বাউফলে দুই মাসের দাম্পত্যের ইতি, নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়কের একটি বাসা থেকে ইসরাত জাহান নিশি (২৮) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে এবং বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মনিরুল ইসলাম ঢালীর সঙ্গে নিশির বিয়ে হয়। এর আগে মনিরুলের আরেকটি বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের জেরে সেই দাম্পত্যের বিচ্ছেদ ঘটে।পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে খাবার শেষে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিশি পাশের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা বারবার ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। শনিবার সকালেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বামী মনিরুল ইসলাম ঢালী জানান, রাতে সামান্য মনোমালিন্যের পর নিশি আলাদা কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাতে ও পরদিন সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি প্রশাসনের তদন্তাধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
