ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের কবর নিজেই প্রস্তুত রাখা সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 3:28 PM

নিজের কবর নিজেই প্রস্তুত রাখা সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজের কবর নিজেই প্রস্তুত রাখা সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু

মৃত্যু আসন্ন জেনে নিজেই নিজের কবর প্রস্তুত রেখেছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়া (৭২)। মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে
রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।


রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল ৪টায় উপজেলা চত্তরে তার প্রথম নামাজে জানাযা ও ২য় জানাযা টেকেরহাট আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। তার মুত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সেক্রেটারী কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


তিনি ১৯৪৮ সালে ১ ডিসেম্বর পূর্ব সরমঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে একটি ম্যাচ ফ্যাক্টরিতে চাকরি করেন। পরে চাকরি শেষে বাম রাজনীতিতে প্রবেশ এবং ন্যাপ পার্টিতে যোগ দেন। পরিশেষে ১৯৮৮ সালে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার সভাপতি হন। ২০১৯ সালের ২৩মার্চ রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।


তিনি মৃত্যু আসন্ন জেনে নিজের বাড়ির আঙ্গিনায় নিজের জন্য কবর নিজেই তৈরি করে রেখে গিয়েছিলেন। জানাযা শেষে সেই কবরেই তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status