ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীর পরকীয়ায় অন্তঃসত্ত্বা প্রতিবেশী, প্রতিশোধ নিতে যা করলেন স্ত্রী! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 3:28 PM

স্বামীর পরকীয়ায় অন্তঃসত্ত্বা প্রতিবেশী, প্রতিশোধ নিতে যা করলেন স্ত্রী! (ভিডিও)

স্বামীর পরকীয়ায় অন্তঃসত্ত্বা প্রতিবেশী, প্রতিশোধ নিতে যা করলেন স্ত্রী! (ভিডিও)

প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন স্বামী। স্ত্রী যখন জানতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রতিবেশী ততদিনে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছেন। এই বিশ্বাসভঙ্গের প্রতিশোধ নিয়েছিলেন স্ত্রী। সেই প্রতিশোধ নিতে যা করেছিলেন তা টিকটক ভিডিওর মাধ্যমে নেটাগরিকদের জানিয়েছেন ওই নারী। প্রতিশোধের সেই ধরনে মজেছে নেটদুনিয়া।

ওই নারীর নাম আন্দ্রেয়া আওয়েন। সম্প্রতি গোটা ঘটনা নেটমাধ্যমে এলেও ঘটনাটি ২০০৬ সালের। এ নিয়ে ওই নারী টিকটকে লিখেছেন, “২০০৬ সালে জানতে পারি আমার স্বামী প্রতিবেশীর সঙ্গে সাত মাস ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ। এমনকি আমার প্রতিবেশী অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছেন।”
এই সম্পর্কের কথা জানার পরই স্বামীকে শিক্ষা দেওয়ার মনস্থির করেন আন্দ্রেয়া। সেজন্য কী করেছিলেন তিনি সে কথাও জানিয়েছেন টিকটকে। লিখেছেন, “আমি একটি কাঁচি দিয়ে স্বামীর সমস্ত অন্তর্বাস, হাফ প্যান্ট এবং প্যান্ট ফুটো করে দিয়েছিলাম।”

আন্দ্রেয়ার এই বুদ্ধিদীপ্ত প্রতিশোধের প্রশংসা করেছেন নেটাগরিকরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status