ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে পাইকগাছার দুই জনের মৃত্যু
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Tuesday, 7 July, 2026, 8:04 PM

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে পাইকগাছার দুই জনের মৃত্যু

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে পাইকগাছার দুই জনের মৃত্যু

খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে পাইকগাছার দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দু'জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুত অফিসের সমনে।

নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতন কাঠি গ্রামের শেখ ওবায়দুল হকের ছেলে মোঃ শেখ দিদারুল হক (৩০) ও একই ইউপির বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরে-ছেলে কপিলমুনি বাজারের কাঁকড়া বাবসায়ী তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। আহত দু'নের নাম জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং তাদের উদ্ধার কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে নিহতের খবরে কপিলমুনি বাজারের ব্যাবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status