|
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
|
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল সমাজ গড়ি”—এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, উপকূলীয় এ উপজেলা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা, প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের আগাম সতর্কবার্তা যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্র ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্ব পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
